শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিনামুল্যে ৪‘শ রোগীর সেবা প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ৫ অক্টোবর, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিনামুল্যে ৪‘শ রোগীর সেবা প্রদান

    শিবগঞ্জে মঙ্গলবার  দিনব্যাপী  বিনা মূলে ব্লাড গ্রুপিং, হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান ও বৃক্ষরোপন করা হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের দশ ভাইয়া ফাউন্ডেশন ও  শিবগঞ্জে ডেলটা মেডিকেল সেন্টারের যৌথ আয়োজনে এবং শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হানের(এম, বি, বি, এস,) তত্ত্বাবধানে পারচৌকা গ্রামে মরহুম এমরান হোসেনের বাড়িতে দিন ব্যাপী এ সেবা প্রদান করা হয়।

     
    দিনব্যাপী এ কর্মসূচিতে   ২‘শ জনের  রক্তের গ্রুপি নির্ণয় ও ২‘শ জন রোগীর  চিকিৎসা সেবা দেয়া হয়েছে। চিকিৎসা সেবা প্রদান  করেন অর্থোপেডিক ও ট্রামা অভিজ্ঞ ডা: আব্দুল্লা হিল বাকী(অংকুর) এমবিবিএস(স্বাস্থ্য ডি অর্থো)  ও ডা: মো: মোস্তাফিজুর রহমান(রানা) এম,বি,বি,এস সিএমইউ (বারডেম ঢাকা) ও সহযোগিতায় ছিলেন  ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও ডেলটা মেডিকেল সেন্টারের স্ট্যাফ। অন্যদিকে রক্তের গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেন রুট অফ লাইফ ও  মনাকষা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্যরা। তারা প্রায় ২‘শ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেন। সহযোগিতায় ছিলেন ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি অলিউল ইসলাম,সাধারণ সম্পাদক  ইকবাল হোসেন, সংগঠনিক সম্পাদক ও ঢাবির রসায়ন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী শামসুল হক ড্যানি,বাংলাদেশ ছাত্রলীগ মনাকষা শাখার সভাপতি এমরান আলি, সাধারণ সম্পাদক শামীম রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ডা: মাহফুজ রায়হান, সাধারণ সম্পাদক  মাওলানা আব্দুল হামিদ, উপদেষ্টা আব্দুল জলিল মাস্টার, সংশ্লিষ্ট ইউপি সদস্য মইনুর রহমান, আল মামুন, আব্দুল করিম, প্রমুখ।উল্লেখ্য যে এর আগে দশভাইয়া সরকারী গোরস্থানে বৃক্ষরোপন করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ অক্টোবর, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ন