শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চসিক ভারপ্রাপ্ত মেয়রকে গাছের চারা দিয়ে অভিনন্দন নারী ও শিশু ফাউন্ডেশনের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ অক্টোবর, ২০২২ ১০:৩১ অপরাহ্ন

    চসিক ভারপ্রাপ্ত মেয়রকে গাছের চারা দিয়ে অভিনন্দন নারী ও শিশু ফাউন্ডেশনের

    আগামী বিশ্বকে বাঁচাতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।

    আজ ২ আগস্ট বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

    এসময় তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে প্রতিনিয়ত গাছ পালা কমে যাওয়ার কারণে বিশ্ব জলবায়ুর হুমকির মধ্যে পতিত হচ্ছে তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সবাই অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে।

    তিনি বলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশুদের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় যেভাবে কাজ করে যাচ্ছে  তা সত্যিই প্রশংসনীয়।

    এই সময়  উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, ফুটন্ত কিশোর এর সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, আয়শা বেগম প্রমুখ। এই সময় গাছের চারা দিয়ে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালামকে অভিবাদন জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর