শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধর্ম যার যার বংলাদেশ সবার: তাড়াইলে মুজিবুল হক চুন্নু

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৪ অক্টোবর, ২০২২ ১০:২৭ অপরাহ্ন

    ধর্ম যার যার বংলাদেশ সবার: তাড়াইলে মুজিবুল হক চুন্নু

    জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে তাড়াইল সদর বাজারের কেন্দ্রীয় শ্রীশ্রী কালি মন্দিরে দূর্গা পুজা পরিদর্শন করেন।

    এ সময় তিনি মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আমাদের এই লাল-সবুজের বাংলাদেশে সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। এইদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু কিছু লোক পুজা আসলে পুজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে থাকে। আমরা সকলে মিলে এই অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।তিনি বলেন,ধর্ম যার যার বংলাদেশ সবার।

    এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, এমপি মুজিবুল হক চুন্নুর রাজনৈতিক সমন্বয়কারী এবং বাংলাদেশ আ'লীগ যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, উপজেলার কমিউনিটি  পুলিশিং কমিটির সভাপতি একেএস জামাম সম্রাট,ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আসাদুজ্জান মবিন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মিশুক ভৌমিক, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদারসহ উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর