শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নীলসাগরে অবমুক্ত হলো ৪০০ কেজি মাছের পোনা

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অক্টোবর, ২০২২ ০৭:০৯ পূর্বাহ্ন

    নীলসাগরে অবমুক্ত হলো ৪০০ কেজি মাছের পোনা

    জেলার ইতিহাস এবং ঐতিহ্যের নীলসাগরের জলরাশিতে অবমুক্ত করা হয়েছে ৪০০ কেজি মাছের পোনা।
    সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ওই পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
    এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।

    শারমিন আক্তার জানান, মোট ৫৩ দশমিক ৯০ একর আয়তনের নীলসাগরের নীল পানির আয়তন ৩২ দশমিক ৭০ একর। বিশাল ওই জলরাশিতে মাছের উৎপাদন বৃদ্ধিতে রাজস্ব খাত থেকে ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। এসব পোনার মধ্যে রুই, কাতল, মৃগেল প্রজাতি রয়েছে।

    তিনি জানান, এলাকাটি পাখির অভয়ারণ্যের কারণে শীত মৌসুমে সেখানে সাইবেরিয়া থেকে প্রচুর অতিথি পাখি আসে। এসব পাখির খাদ্যের প্রয়োজন হয়। অপরদিকে ইতিহাস ঐতিহ্যের কারণে মৎস্য শিকারীরা আসেন সেখানে। প্রতি বছর সেখানে পোনা অবমুক্তকরণের সেটিও একটি কারণ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ অক্টোবর, ২০২২ ০৭:০৯ পূর্বাহ্ন