পরশের রোগ মুক্তি কামনায় রাজুর উদ্যোগে মিলাদ মাহফিল

পিরোজপুর প্রতিনিধি

৩ অক্টোবর, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ন

পরশের রোগ মুক্তি কামনায় রাজুর উদ্যোগে মিলাদ মাহফিল

বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকেলে পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদে আসরের নামাজ শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগনেতা ইরতিজা হাসান রাজু’র উদ্যোগে রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এসময় কেন্দ্রিয় জামে মসজিদে শতাধিক মুসল্লি দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগনেতা ইরতিজা হাসান রাজু বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান, বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া আবেদন জানান।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩ অক্টোবর, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ন