শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ অক্টোবর, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন

    সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মাবলম্বিরা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশকে স্বাধীন করেছেন। জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্য নিয়ে দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এদেশে সনাতনী সম্প্রদায় কোন প্রকার দু:শ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুসরণ পূর্বক শারদীয় দুর্গোৎসব পালন করছেন।

    তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ন নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো দৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এ সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

    শনিবার দুপুরে নেছারাবাদ (স্বরূপকাঠী) মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদানের চেক বিতরণ ও সনাতন ধর্মালম্বিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মাবলম্বিরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন। তাই তাকে ক্ষমতায় ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট প্রদান করে আওয়ামী লীগকে বিজয়ী করা ছাড়া কোন বিকল্প পথ নেই।
    উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ, জেলা পূজা পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।

    এসময় মন্ত্রী উপজেলার ১০১টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের কাছে সরকারি বরাদ্ধ ৫০০ কেজি (প্রতি মন্ডপে) চালের বরাদ্ধ পত্র, প্রধানমন্ত্রী অনুদানের চেক, মন্ত্রীর ব্যক্তিগত তহবিল ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের ব্যক্তিগত অনুদান প্রদান করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ অক্টোবর, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন