শেখ হাসিনার আমলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা পেয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

৩ অক্টোবর, ২০২২ ১১:১২ পূর্বাহ্ন

শেখ হাসিনার আমলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা পেয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, তথ্যের ভান্ডারকে গোপন করে রেখে কোন জাতি এগোেেত পারে না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথ্য অধিকার আইন করেছেন। এআর আইন সংবাদ মাধ্যমে জন্য, দেশের নাগরিকদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে জনগণই এ রাষ্ট্রের মালিক। এটা ভেবেই শুধু তথ্য অধিকার আইন না, তথ্য কমিশনও করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার পিরোজপুর প্রেসক্লাব মিলানয়তনে চ্যানেল আই এর জন্মদিন পালন অনুষ্ঠানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গণমাধ্যম যে স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশের ইতিহাসে এতো স্বাধীনতা গণমাধ্যম কখনও পায়নি। শেখ হাসিনার আমলে যতগুলো টেলিভিশন অনুমোদন পেয়েছে, যতগুলো পত্রিকা অনুমোদন পেয়েছে, অনলাইন পোর্টাল রেজিষ্ট্রেশন পেয়েছে, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এরকম অনুমোদন দেন নি। আজকে সংবাদ মাধ্যমের উপরে কোন খড়গ নেই। একটা সময় সাংবাদ মাধ্যম ও সংবাদ কর্মীরা আতঙ্কে থাকতেন। তা কিন্তু এখন আর নেই। বর্তমান সরকার গণমাধ্যমকে রাষ্ট্রের সহায়ক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনায় গ্রহণ করেছেন।

চ্যানেল আই জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, এনএসআই’র যুগ্ন পরিচালক মো. আব্দুল কাদের, সিলেট মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মানলাল আইচ লিটু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল কবির, বীর মুক্তিযোদ্ধা নূরদিদা খালেদ রবি, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম,  পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দকে নিয়ে এক আনন্দঘন পরিবেশে চ্যানেল আই জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এ সময় পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো. মাসুদুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ,  ছাত্রলীগ নেতা ইফতেখার মাহমুদ সজলসহ সাংবাদিক ও নানা শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩ অক্টোবর, ২০২২ ১১:১২ পূর্বাহ্ন