শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ক্যামব্রিজ ইংলিশ সার্টিফিকেট এওয়ার্ড অর্জন

    পিরোজপুরের শিক্ষার্থী সাগ্নিক স্বর্লোকে সংবর্ধনা

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ অক্টোবর, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ন

    পিরোজপুরের শিক্ষার্থী সাগ্নিক স্বর্লোকে সংবর্ধনা

    বিশ্বব্যাপী ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পরীক্ষায় হাই স্কোরিং রেকর্ড করার স্বীকৃতিস্বরূপ ক্যামব্রিজ ইংলিশ সার্টিফিকেট এওয়ার্ড অর্জন করায় পিরোজপুরের কৃতি সন্তান সাগ্নিক স্বর্লোক কে সংবর্ধনা প্রদান করেছে পিরোজপুর জেলা প্রশাসন।

    রোববার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যেমে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। পরে অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থী সাগ্নিক স্বর্লোক কে সংবর্ধনা স্বরুপ  ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করে।

    অনুষ্ঠানে ক্যামব্রিজ ইংলিশ সার্টিফিকেট এওয়ার্ড অর্জন করা শিক্ষার্থী সাগ্নিক স্বর্লোক জানান, বিশেষ কৃতিত্ত্ব অর্জনকারী তাকে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি বিশেষ এডুকেশনাল শর্ট কোর্স এ পড়ার সুযোগ দিয়ে আমন্ত্রণ জানালে এ গত ৬ জুলাই সাগ্নিক স্বর্লোক ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির উদ্দেশ্য লন্ডন যায়, সেখানে গিয়ে ও এডুকেশনাল কোর্সের বিভিন্ন পরীক্ষায় বিশ্বের বহু শিক্ষার্থীকে পিছনে ফেলে স্টুডেন্ট অব দা উইক হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী সাগ্নিক স্বর্লোকের বাবা উত্তম স্বর্লোক, মা, ভাই ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ অক্টোবর, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ন