শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিয়ায় দূর্গপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

    হাতিয়া প্রতিনিধি

    ২ অক্টোবর, ২০২২ ১২:৩৭ অপরাহ্ন

    হাতিয়ায় দূর্গপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

    নোয়াখালী হাতিয়ায় হিন্দু ধর্মালম্বীদের দূর্গপূজা উপলক্ষ্যে আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও জেলা পুলিশ সুপার সহিদুল ইসলাম পি পি এম।

    হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আইন শৃঙ্খলা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যাতি খিসা (সদ্য পদোন্নতি প্রাপ্ত এসপি),উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, সহকারী কমিশনার ভুমি মোঃ গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্যা, হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল হোসেন, পৌর মেয়র কে. এম ওবায়েদ উল্যাহ বিপ্লব। এতে বক্তব্য রাখেন এএসপি হাতিয়া সার্কেল মোঃ আমান উল্যাহ, ইউপি সদস্য মোঃ আল আমিন, কাউন্সিলর মোঃ মাঈন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান, হাতিয়া পূজা উদ্পযাপন পরিষদের সভাপতি ও হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সেক্রেটারী হাফেজ মোঃ ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান দিনাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ ও হাতিয়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ দাস (বাবুলাল) প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন।  মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের ৫শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি আয়েশা ফেরদাউস এমপি তাঁর বক্তৃতায় শারদীয় দূগাপূজায় সকল নেতা কর্মীকে সার্বিক সহযোগিতা করার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


    নোয়াখালী পুলিশ সুপার তার বক্তৃতায় বলেন, শারদীয় দূগাপূজায় কেউ আইন শৃঙ্গলায় বিঘ্ন ঘটালে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

    আলোচনা শেষে হাতিয়ার ৩৪ টি পূজা মন্ডপের সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম সরেজমিনে দেখতে পৌরসভার ৫ নং ওয়ার্ডে একটি মন্দির পরিদর্শন করেন তারা। এসময় মন্দিরে অবস্থান করা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন তারা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর