পাইকগাছায় ২'শ পিচ ইয়াবা ও ২'শ গ্রাম গাজাসহ হাসান খাঁ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। শুক্রবার রাত ১১ টার দিকে এ এস আই নাসির উদ্দীন আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এ সময় সে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সামনে নিদিষ্ট খরিদ্দারের কাছে বিক্রি করতে আসলে পুলিশ চ্যালেঞ্জ করে তার কাছ থেকে এগুলো উদ্ধার করে। সে তালা থানার খলিল নগর গ্রামের কাসেম খাঁর ছেলে। ওসি জিয়াউর রহমান জানান ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মামলা হয়েছে।