পিরোজপুরে বেতন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

১ অক্টোবর, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

পিরোজপুরে বেতন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

সচিবালয়ের ন্যায় পদ-পদবী এবং অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে পিরোজপুর সদরে শনিবার বেলা ে১১টায় টাউন ক্লাবের সামনে মানববন্ধন করেছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদেরসম্মিলিত অধিকার আদায় ফোরাম, পিরোজপুর জেলা।

দাবিগুলো হচ্ছে-বৈষম্যমূলক ৯ম পে স্কেল ঘোষনা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাত প্রদান, টাইমস্কেল সিলেকশন গ্রেড  পুন:বহাল ইত্যাদি।

মানববন্ধনে সামসুদ্দোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন সিকদার, আহবায়ক নাজমুল হুদা মিথুন , জেলা কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাসুম খান, সদস্য রহমত আলী সাগর, আখিরুজ্জামান রাজু প্রমুখ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ অক্টোবর, ২০২২ ১১:৪২ অপরাহ্ন