শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে শেখ হাসিনার জন্মদিন পালন জেলা আ. লীগের

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪৪ অপরাহ্ন

    পিরোজপুরে শেখ হাসিনার জন্মদিন পালন জেলা আ. লীগের

    পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত জেলা পরিষদের সদ্য চেয়ারম্যান সালমা রহমান হেপী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এ্যাড. মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. খান মো: আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার।

    এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশের মানুষ আজ অনেক ভালো আছে। তার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, দেশের মানুষ দেখছে তাদের জীবনমান উন্নয়নের স্বপ্ন। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, করেছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪৪ অপরাহ্ন