নব নির্বাচিত পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যানকে পৌর আ.লীগের শুভেচ্ছা

এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

 নব নির্বাচিত পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যানকে পৌর আ.লীগের শুভেচ্ছা

পৌর আওয়ামী লীগের সদস্য শহীদ ওমর ফারুকের বোন নব নির্বাচিত পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপীকে পৌর আওয়ামীলীগ ও সকল ওয়ার্ডের  নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ২৮ সেপ্টেম্বর বুধবার  রাতে পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন ও সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মিরন এর নেতৃত্বে শত শত নেতাকর্মী তাদের প্রাণপ্রিয় পৌর আওয়ামীলীগ সদস্য নারী নেত্রী সালমা রহমান হ্যাপীর বাসায় যান।

শত শত নেতাকর্মী মিলে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরিফুল ইসলাম মনু, সহ-সভাপতি হানিফ সিকদার যুগ্ম-সাধারণ সম্পাদ সত্যজিৎ দাস তংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক  এ্যাড শামীম, সাংগঠনিক সম্পাদক এ্যাড মানস কুমার বৈরাগী।

এছাড়াও পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ শত শত নেতাকর্মী উপস্থিত  ছিলেন। এ সময়ে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু  তার কন্যা দেশরত্ন  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা বিশ্বাস রেখে জেলা পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন  দিয়েছেন এবং আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি,শহীদ ওমর ফারুকের বোন হিসেবে শহীদ পরিবারের সদস্য হিসেবে তার কাছে চিরকৃতজ্ঞ। আমি বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ভিষণকে এগিয়ে নিতে তার নির্দেশনা পালনে সচেষ্ট থেকে পিরোজপুর জেলার উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি জনগনের জন্য কাজ করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন