শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে জামায়াতের সহায়তা

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে জামায়াতের সহায়তা

    ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি নিহত ৭০ জনের পরিবার ও নিখোঁজ ৫টি পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক Maulana Abdul Halim ও পঞ্চগড় জেলা আমীর জনাব ইকবাল হোসাইন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা প্রদান করেন।

    ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আপনাদের কাছে মায়ার টানে চলে এসেছি। আপনজন হারানোর যে বেদনা, আমরা তা কোনোভাবেই পূরণ করতে পারব না। কিন্তু আমরা আপনাদের বিপদ-আপদে, সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমীরে জামায়াত এ সমস্ত অসহায় পরিবারের সদস্যদের খোঁজ-খবর রাখার জন্য স্থানীয় সংগঠনের দায়িত্বশীলদের প্রতি নির্দেশ প্রদান করেন।

    তিনি আরো বলেন, সব কিছুর উপরে মানবতা। কিছু উপহার নিয়ে আমরা আপনাদের সুখ-দুখের ভাগী হতে এসেছি। এটা অতি সামান্য, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সান্ত্বনা। আমাদের সামান্য সান্ত্বনার পাশাপাশি যদি আপনাদের অল্প হলেও উপকার হয়, তাহলে এটা আল্লাহর কাছে আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা দুর্ঘটনার খবর শুনে এখানে দয়া দেখাতে আসিনি। আমরা আপনাদের বন্ধু হিসেবে ছুটে এসেছি। আমরা আপনাদের কষ্ট ভাগাভাগী করে নিতে এসেছি। এ দুঃখ-কষ্ট আপনাদের একার নয়। এ কষ্ট আমাদের সকলের। এ কষ্ট ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের। আমাদের একার পক্ষে সব মানুষের কষ্ট লাঘব করা সম্ভব নয়। তাই আমরা চাই, বিপদগ্রস্ত মানুষের পাশে সবাই এসে দাঁড়াক। সকল রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের উচিত দুস্থ অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা।”

    মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী সবার জন্য কাজ করে। আপনাদের ঘটনার খবর শুনে আমাদের সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান হৃদয়ে বেদনা অনুভব করছিলেন এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য ছটফট করছিলেন। তিনি প্রতিটা মুহূর্তে আপনাদের খোঁজ-খবর নিচ্ছিলেন। আমরা স্থানীয় দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে আজকে আপনাদের সাথে সাক্ষাত করতে এসেছি।”

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সফি, নীলফামারী জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন ও ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি মোঃ আলমগীর হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আল মামুন এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

     যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন