দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর সদর থানা পুলিশের মত বিনিময় সভা

এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর সদর থানা পুলিশের মত বিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে পিরোজপুর সদর থানা পুলিশের আয়োজনে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর থানা মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার ) মোল্লা আজাদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো মাসুদুজ্জামান মিলু এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক দোলা গুহ, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির, সভাপতি গোপাল পাল, সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায়।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সম্পীতির দেশ এখানে সবাই মিলে মিশে বসবাস করে। আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার্থে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

৬৭ টি মন্ডপে পূজা উদযাপন করা হয়। এসময় সদর উপজেলার ৭ টি ইউনিয়ন সকল মন্দিরের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন