শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজনীতির ছত্রছায়ায় অপকর্মের অভিযোগ সোনাগাজীর মামুনের বিরুদ্ধে

    সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন

    রাজনীতির ছত্রছায়ায় অপকর্মের অভিযোগ সোনাগাজীর মামুনের বিরুদ্ধে

    সোনাগাজীতে রাজনীতির ছত্রছায়ায় চুরি ডাকাতি ভূমিদস্যুতা ও নানান অপকর্মের অভিযোগ রয়েছে জনৈক স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম মামুনের বিরুদ্ধে।

    সরেজমিন অনুসন্ধানে জানা যায় সোনাগাজীর পূর্ব মহেশ্বর গ্রামের  রফিকুল ইসলাম (৬০) এর পূত্র নজরুল ইসলাম মামুন নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি সহ নানান অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। স্থানীয় একাধিক লোকজন তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হলেও ভয়ে মুখ খুলেনা, তার কর্মকাণ্ডের প্রতিবাদ করলে হুমকি ধমকি দিয়ে মিথ্যা ও সাজানো মামলা-হামলা দিয়ে হয়রানি করতে পারে এই ভয়ে।

    নাম প্রকাশে অনিচ্ছুক সোনাগাজী বাজারের এক ব্যবসায়ী জানান- মামুন চুরি-ডাকাতি সহ নানান অভিযোগে একাধিকবার জেল খেটেছে কিন্তু তার এইসব অপকর্ম বন্ধ হয়নি। বর্তমানেও সে ২০১৭ সালের একটি ডাকাতি মামলায় কারাগারে রয়েছে। এছাড়াও মহেশ্বর গ্রামে ফার্মেসি ব্যবসার আড়ালে গোপনে মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    একটি সূত্রে জানায় ২০১৭ সালে তার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার মামলায় সে জেল খেটে ছিল, মামুন একজন জুলুমবাজ ভূমিদস্যু ও লাঠিয়াল শ্রেণির লোক, তার বিরুদ্ধে জোরপূর্বক অন্যের ভূমি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটা মামলা (মিছ মামলা নং-৩০০/২০২২) বিচারাধীন রয়েছে।

    মামুনের এসব অপকর্মের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার নিশ্চিত করে এলাকাবাসীকে শান্তি ও সহাবস্থানে বসবাস করার সুযোগ সৃষ্টি করতে স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন মহেশ্বর গ্রামের সচেতন এলাকাবাসী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন