পিরোজপুরে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

পিরোজপুরে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌর শাখার যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পিরোজপুর জেলা শহরের সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার অভিযোগ পাওয়া যায়।সমাবেশে জেলা যুবদলের এর সকল  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল স়ভাপতি মিজানুর রহমান শাহীন, বিএনপি নেতা সাইদুল ইসলাম কিসমত, যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, প্রাচার সম্পাদক সালমান জাকির, দপ্তর সম্পাদক সবুজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার পুলিশের বন্দুকের নলের উপর দাড়িয়ে ক্ষমতায় থাকতে চায়। তাই তারা লাশের রাজনীতি শুরু করেছে। দ্রুত নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারী দেন।বক্তারা অবিলম্বে শাওন হত্যার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি  করেন এবং গুম-খুন ও লাশের রাজনীতি বন্ধের প্রতিবাদ জানান।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন