দরিদ্রদের ফ্রী চিকিৎসা সেবায় যশোরের ডা. নিকুঞ্জ বিহারি গোলদার

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৩ অপরাহ্ন

দরিদ্রদের ফ্রী চিকিৎসা সেবায় যশোরের ডা. নিকুঞ্জ বিহারি গোলদার

যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেছেন, আমাদের সমাজের দরিদ্র পীড়িত মানুষ গুলোর ভালো চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আছে। কিন্তু  বেশির ভাগ সময়ে অর্থনৈতিক দৈন্যদশা এবং ভালো যোগাযোগের অভাবে তারা  নিজে বা আপনজনকে ভালো চিকিৎসা সেবা  করাতে পারে না । এমন চিন্তা মাথায় নিয়ে সমাজের আনাচে কানাচে অবহেলিত দরিদ্র পীড়িত মানুষের ফ্রী চিকিৎসা সেবা প্রদানে ব্রত হয়েছি।

তিনি  ২৩ সেপ্টেম্বর (শুক্রবার)  বিকেলে  যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক ফ্রী চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন ।

এদিন বিকেলে এই ফ্রী চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ধলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলি,  মনির হোসেন,  ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ।

এসময় ডা. নিকুঞ্জ বিহারি গোলদার এলাকার প্রায় শতাধিক রোগীকে  ফ্রী চিকিৎসা প্রদান করেন। এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি অভিপ্রায় ব্যাক্ত করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৩ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৩ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৩ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৩ অপরাহ্ন