শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় রহস্যজনক অঙ্গিকান্ডে স্ত্রী নিহত

    মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৪২ পূর্বাহ্ন

    পত্নীতলায় রহস্যজনক অঙ্গিকান্ডে স্ত্রী  নিহত

    পত্নীতলায় রহস্যজনক অঙ্গিকান্ডে রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়   স্ত্রী  হালিমা খাতুন ( ২০ ) মৃত্যু বরণ করেন ও স্বামী  রিপন মিয়া  রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।  

    পারিবারিক , এলাকাবাসী  ও  সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার ( ২১ সেপ্টেম্বর ) আনুমানিক রাত সারে  ৮ টার সময় রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা খাতুনের চিৎকার শুনে প্রতিবেশীরা বাহিরে এস দেখে স্বামী ও স্ত্রী  ঘর থেকে বাহিরে এসে চিৎকার করছে তাদের শরীরে আগুন অবস্থায়।  প্রতিবেশীরা স্বামী , স্ত্রীর শরীরের আগুন ও ঘরে আগুন নিভিয়ে  পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নিয়ে আসে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক স্বামী- স্ত্রী  উভয় কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী হালিমা খাতুন বৃহস্পতিবার বেলা ১১ টায় মৃত্যু বরণ করেন।  

    সরেজমিনে গিয়ে জানা যায়, এই অঙ্গিকান্ডকে প্রতিবেশীরা প্রথমত জানালা দিয়ে আগুন লাগিয়ে দেবার কথা বললেও  বর্তমানে বলছেন স্বামী  স্ত্রী  উভয়ের বিবাদের ফলে এই ঘটনা ঘটতে পারে। কেননা জানালা দিয়ে ঘরের ভিতরে পেট্রোল দেবার পরে আগুন দেবার কোন পরিবেশ নেই।

    এ বিষয়ে প্রতিবেশী মো: সামাদুল ইসলাম বলেন,  আমি বাহিরে বের হয়ে দেখি ঘরে আগুন। রিপন ও তার স্ত্রী হালিমা কেউ ঘরের ভিতরে ছিলোনা। ঘরের আগুন নিভিয়ে পাশেই স্কুলের ওখানে দেখি অনেক লোকজন। সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নজিপুর হাসপাতালে নিলে ডাক্তারেরা রাগশাহীতে পাঠায়। তবে তাদের শরীরে কি কারণে আগুন তারা দুজন ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবেনা। জানালা দিয়ে আগুন ধরার কোন পরিবেশ নেই।  জানালা দিয়ে যদি পেট্রোল দেবার পর আগুন দিতো তাহলে জানালার সাথে লাগানো শোবার খাট ( চৌকি ) ও আসবান পত্র ছিলো সেগুলোতে আগুন লাগতো।  কারেন্টের লাইন ও ঘরের মধ্যে ব্যাটারী ছিলো, জামা কাপড় ছিলো সেগুলোও অক্ষত আছে।  আমার কাছে মনে হচ্ছে  স্বামী  স্ত্রীর মধ্যে ঝামেলার ফলে স্ত্রী হালিমা নিজের শরীরে আগুন দিলে স্বামী রিপন উদ্ধার করতে গেলে এমন ঘটনা ঘটে।

    তিনি আরো বলেন, গতকাল রাতে জানতে পারি তারা রাতের খাবার খেয়ে শুয়েছিল। ঠিক সেই সময় এই ঘটনা ঘটে। আমরা নজিপুর হাসপাতাল থেকে এসে দেখি রান্না করা খাবার ঘরের ভিতর যেমন ভাবে ছিলো ঠিক তেমন ভাবেই আছে।

    এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামছুল আলম শাহ জানান, প্রকৃত ঘটনা খুঁজে বের করার জন্য পত্নীতলা থানা পুলিশ কাজ করে যাচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৪২ পূর্বাহ্ন