নিজ এলাকার গরীব-দু:খী মানুষের পাশে দাঁড়াচ্ছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। এতে এলাকার মানুষের মাঝেও বেশ সন্তোষ বিরাজ করছে।
এমপি শাওন নিজেই তার কর্মকান্ডের বর্ণনা দিয়েছেন নিজের ফেসবুক স্ট্যাটাসে। তিনি বলেছেন, ‘আমি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি আমার এলাকার জনগণকে নিয়ে। স্বপ্ন দেখি এলাকার উন্নয়ন নিয়ে। কিভাবে আমার নির্বাচনী এলাকার জনগণের উন্নয়ন সাধন করা যায়। জনগণের কল্যাণে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছি। যাহার সুফল ইতিমধ্যেই পেয়েছি।’
এমপি শাওন বলেন, ‘এ অঞ্চলের মানুষগুলো বিএনপি-জামাত সরকারের আমলে সর্বদিক থেকে একেবারেই বঞ্চিত ছিল। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতে মানুষ তৎকালীন খুবই হিমশিম খেতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার তথা আওয়ামীলীগ সরকারের আমলে আজ আমার নির্বাচনী এলাকার মানুষগুলো হাসি খুশিতে দিনাতিপাত করছে। কোথাও কোন অনিয়ম নেই। নেই মানুষের কোন অভাব। জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের লালমোহন-তজুমদ্দিন গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমি লালমোহন-তজুমদ্দিনকে উন্নয়ন সমৃদ্ধ এলাকায় বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।’