শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাপোর্ট মানব কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫২ অপরাহ্ন

    সাপোর্ট মানব কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    সাপোর্ট মানব কল্যাণ সংস্থার  প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র নায়ক জায়েদ খানের  মানব কল্যাণ সংগঠন ‘সাপোর্ট’-এর বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিজ জেলা পিরোজপুরে।

    এরই মধ্যে নিজ জেলা পিরোজপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন জায়েদ খান। সাপোর্ট-এর আয়োজনে বৃক্ষরোপণ করা হচ্ছে বলে জানা গেছে।

    মঙ্গলবার পিরোজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন এই অভিনেতা। সাপোর্ট-এর প্রতিষ্ঠাতা সভাপতিও তিনি। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গত রবিবার টাউন মাধ্যমিক বিদ্যালয় সোমবার সরকারি মহিলা কলেজে এবং রোববার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আমরা গাছ লাগিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সহস্রাধিক বনজ ও ফলজ গাছ লাগানো হবে।’

    পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণে অংশ নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা. মো. মাসুদুজ্জামান, সাপোর্টের  সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন সিকদার (সাগর) সহ-সভাপতি মোঃ জাকারিয়া খান ইকবাল সাধারণ সম্পাদক সৈয়দ আহসান অর্থসম্পাদক মোঃ আসাদুজ্জামান খান দপ্তর সম্পাদক মোঃ নুর উদ্দিন শেখ, কার্যনির্বাহী পরিষদের সদস্য জুবায়ের আল মামুন মোঃ মহিউদ্দিন  মিয়া শাওন সহ অনন্য নেতৃবৃন্দ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫২ অপরাহ্ন