ভোলায় জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

 ভোলায় জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

গত ১৮ সেপ্টেম্বর ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা এর সভাপতিত্বে জেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তোফায়েল আহমেদ, মাননীয় সংসদ সদস্য, ভোলা-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজম মুকুল, মাননীয় সংসদ সদস্য, ভোলা-২ ও আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, মাননীয় সংসদ সদস্য, ভোলা-৩।

এ সময় পুলিশ সুপার বলেন, দুটি কারণে সামাজিক-সম্প্রীতি বিনষ্ট হতে পারে, একটি উগ্রবাদ অর্থাৎ নিজের মত অন্যের উপর জোরপূর্বক প্রতিষ্ঠা করার অপচেষ্টা এবং অন্যটি গুজব ছড়িয়ে মানুষকে দাঙ্গায় উস্কে দেওয়া। যারা সামাজিক-সম্প্রীতি বিনষ্টে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি ভোলা বাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ ও লালন করে সামাজিক-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এ সময় আব্দুল মমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, ভোলা, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন