শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    পিরোজপুরে দূর্গাপূজা  উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

    পিরোজপুরে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় জেলায় ৫৭৮ টি মন্দিরের এবারের দুর্গাপূজা উদযাপিত হবে বলে জানান পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মুনিরা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, এনএসআই যুগ্ম পরিচালক মোহা. আব্দুল কাদের, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী প্রমুখ। এছাড়াও সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, জেলা ও বিভিন্ন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

    সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আসন্ন দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মন্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ মন্ডপ প্রতি ৫০০ কেজি হারে সর্বমোট ২৮৯ মেট্রিক টন ত্রাণ (চাল) বরাদ্দ দিয়েছে সরকার। যা জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ে পৌছে দিবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ।

    এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘেœ শান্তিপূর্ণ পরিবেশে তাদের এই আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে পারবে। এ লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সর্বত্র সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন