শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘নিপুণকে সত্যিকার যৌনকর্মী ভেবে এগিয়ে আসেন কিছু খদ্দের’

    নিজস্ব প্রতিবেদক

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন

    ‘নিপুণকে সত্যিকার যৌনকর্মী ভেবে এগিয়ে আসেন কিছু খদ্দের’

    নিপুণকে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য যেতে হয়েছিল রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লীতে। চলচ্চিত্রে নিপুণের চরিত্র একজন যৌনকর্মী। শুটিং শুরুর আগ মুহূর্তে নিপুণ যৌনকর্মীর সাজ নিলেন। এরপর সেখানে কয়েকজন প্রকৃত যৌনকর্মীর সঙ্গে দাঁড়িয়েছিলেন।


    এ সময় নিপুণকে সত্যি সত্যি যৌনকর্মী ভেবে স্থানীয় কিছু খদ্দের তার দিকে এগিয়ে আসে।

    এমন অনেক ছোট ছোট গল্প রয়েছে ‘বীরত্ব’ চলচ্চিত্রের নেপথ্যে। মঙ্গলবার রাতে রাজধানীর বিএফডিসির জহির রায়হান প্রজেকশন মিলনায়তনে ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে এমন কিছু নেপথ্যের গল্প তুলে ধরেন অভিনেতা মামুনুন ইমন।

    বেশ মজার ছলে গল্পটি বলতে গিয়ে ইমন বলছিলেন, ‘নিপুণ যৌনকর্মীর সাজ নিয়েছিলেন। সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী জেসমিন। নিপুণকে খুবই সুন্দর লাগছিল। শুটিংয়ের জন্য নিপুণ সেখানের কয়েকজন প্রকৃত যৌনকর্মীর সঙ্গে দাঁড়ান। যেভাবে ওখানে মেয়েরা দাঁড়িয়ে থাকেন। ’

    ইমন বলেন, ‘নিপুণকে দেখে কয়েকজন খদ্দের সত্যিই এগিয়ে আসেন। তারা নিপুণকে চায়...’


    মাইক্রোফোনের সামনে বলতে বলতেই হাসছিলেন ইমন। মঞ্চে নিপুণ নিজেও হাসছিলেন। হাসছিলেন ইন্তেখাব দিনার, নাসিম, সোহানুর রহমান সোহান, কচি খন্দকার, মনিরা মিঠু। ইমন আরেকটি গল্প শুরু করেন। বলছিলেন, শুটিংয়ে অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়াকে ইঞ্জেকশন দেওয়ার অভিনয় রয়েছে। সেখানে নার্স অভিনয় করতে গিয়ে সালওয়াকে সত্যিকার ইঞ্জেকশন দিয়ে ফেলেন। এরপর অনেকক্ষণ শুটিং বন্ধ থাকে।  

    মামুনুন ইমন এমন অনেক গল্প শোনালেন। শুধু গল্পই নয়, সিনেমার গল্পের ওপরও তার আত্মবিশ্বাসের কথা শোনালেন। ‘বীরত্ব’ চলচ্চিত্র যারা দেখবেন তারা মুগ্ধ হবেন বলে তার বিশ্বাস।  

    ইমন ফেসবুকেও পোস্ট দিয়ে লিখেছেন, লুৎফা যৌনপল্লীর সবচেয়ে সুন্দরী মেয়ে। সবাই তাকে কাছে পেতে চায়। আগামী ১৬ সেপ্টেম্বর ‘বীরত্ব’ ছবি মুক্তি পাচ্ছে আপনার পাশের প্রেক্ষাগৃহে।

    আগামী শুক্রবার ৩৩ হলে মুক্তি পেতে যাচ্ছে  ‘বীরত্ব’। তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা এটি। ছবিতে ইমন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নিপুণ, ইন্তেখাব দিনার, নাসিম, মনিরা মিঠু, নিশাত নাওয়ার সালওয়া।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন