পিরোজপুরবাসীকে ভাগ্যবান দাবি করলেন চিত্রনায়ক জায়েদ খান

এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

পিরোজপুরবাসীকে ভাগ্যবান দাবি করলেন চিত্রনায়ক জায়েদ খান

দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে নিজেকে এবং নিজ জেলা পিরোজপুরকে ভাগ্যবান বলে দাবি করেছেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির নেতা জায়েদ খান।

সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই লিখেছেন তিনি। কিন্তু কেন হঠাৎ নিজেকে ভাগ্যবান বলে দাবি করলেন অভিনেতা?

জায়েদ খানের পোস্ট থেকে জানা যায়, সোমবার পিরোজপুরে অবস্থিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মেত্রী সেতু’ পার হয়েছেন তিনি। সেতু পারাপারে নিজের গাড়ির জন্য ৩০ টাকা টোলও দিয়েছেন। টোল পরিশোধের সেই রশিদের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সঙ্গে দিয়েছেন সেতুর উপরে তোলা নিজের কয়েকটি ছবিও।


ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে জায়েদ খান লিখেছেন, ‘পিরোজপুরের একজন জনসাধারণ হিসেবে আমি ভাগ্যবান এই সেতু পার হতে পেরে।’ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন।

গত রবিবার পিরোজপুরের কঁচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’র উদ্বোধন হয়েছে।

সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন।

সেতু উদ্বোধন অনুষ্ঠানে জায়েদ খানও আমন্ত্রিত ছিলেন এবং তিনি গিয়েছিলেনও। সে কথাও রবিবার এক পোস্টের মাধ্যমে শেয়ার করেন অভিনেতা।

বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে জায়েদ খান লেখেন, ‘বিভাগীয় কমিশনার (বরিশাল), অতিরিক্ত ডিআইজি (বরিশাল), জেলা প্রশাসক (পিরোজপুর), জেলা প্রশাসক (ঝালকাঠি),পুলিশ সুপার (পিরোজপুর)-সহ আমরা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ৮ম চীন-মৈত্রী সেতু উদ্ধোধনের পর। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য।’

একই দিনে সেতু উদ্বোধনের কয়েকটি ছবি পোস্ট করে জায়েদ খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পিরোজপুরবাসীর স্বপ্নের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা।’

এর আগে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন জায়েদ খান। সেই ছবিও পোস্ট করেছিলেন ফেসবুকে। অভিনয়ের পাশাপাশি এই অভিনেতা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলটির বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায়।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন