শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪৬ অপরাহ্ন

    জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

    দেশের চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
    রোববার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
    বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক সময়ে বিএনপির কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীরা আহত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এটি ছিল দ্বিপাক্ষিক বৈঠক। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের। বাইরের ডোনারদের মধ্যে জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার এবং আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর বাংলাদেশের সমকালীন রাজনীতির ওপর সার্বিক আলোচনা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর