রোববার (১৮ সেপ্টেম্বর) নয়া পল্টনে বিএনপি সমাবেশ শেষ করে রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার কুমিল্লা লাকসামের কাছে ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে দলটি জানিয়েছে। আহত অবস্থায় তাকে
দ্রুত ঢাকায় এভার কেয়ার হাসপাতাল ভর্তি করা হয়।
বিএনপি মহাসচিব আইসিইউ'র চিকিৎসকদের কাছে বরকত উল্লাহ বুলুর শারীরিক খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন বড় ছেলে ওমর শরিফ মোহাম্মদ ইমরান (সানিয়াত)।