চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরফ্যাসন উপজেলা'র নীলকমলে "অধ্যক্ষ নজরুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসায়" মিলাদ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি অংশগ্রহণ করেন।

এদিকে গত ১৭ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পিতা, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এম.এম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনপুরায় হাজিরহাট এতিমখানায় মিলাদ মাহফিল, দোয়া ও এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, মনপুরা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, ২ নং হাজীরহাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, ১ নং মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, মনপুরা উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি একেএম শাহাজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতুব্বর।

এছাড়াও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, প্রচার সম্পাদক সালাউদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।মোনাজাত পরিচালনা করেন মনপুরা মনপুরা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মফিজুল ইসলাম। মোনাজাত শেষে এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৩ অপরাহ্ন