শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে আজ শনিবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সৈয়দ আরিফ আহমেদ (২১)। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান বলেন, রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে একটি পাঁচতলা ভবনের চারতলায় থাকতেন আরিফ। বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

    পুলিশ বলছে, আরিফের মা ও একমাত্র বোন অসুস্থ ছিলেন। এসব নিয়ে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    এসআই মমিনুর রহমান বলেন, দুদিন আগে আরিফ আহমেদের মা রেবেকা বেগম ও বোন সৈয়দা ফেরদৌসী (ইদ মনি) ফরিদপুরে আত্মীয়র বাসায় যান। বাসায় সৈয়দ আরিফ একা ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তাঁর মা ও বড় বোন অসুস্থ। এসব নিয়ে তাঁর মধ্যে হতাশা ছিল।

    হাসপাতাল সূত্র জানায়, আরিফের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামে। তাঁর বাবা মৃত আখতার আহমেদ। দুই ভাই–বোনের মধ্যে তিনি ছোট ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪১ অপরাহ্ন