হত্যা, লুট ও ধ্বংসযজ্ঞ থেকে দেশকে রক্ষা করতে চরফ্যাশন বাসীকে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
শনিবার দুপুরে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম স্যারের ৩০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা সরকার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। উন্নত জীবন নিয়ে শান্তিতে থাকতে চাইলে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই বলেও জানান মতিয়া চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম অধ্যক্ষ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামীলীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

স্মরণসভায় এমপি জ্যাকব বলেন, আমার বাবা চরফ্যাশন ও মনপুরার মানুষের এতই আপন ছিলেন যে, ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পদে নিয়োগ পেয়েও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীতে যোগদান করেননি। ১৯৭৯ ও ১৯৯১ সালে ভোলা-৪ আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাবার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে অঙ্গীকারও করেন এমপি জ্যাকব।
চরফ্যাশনের, রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলি পালন করে আসছে। চরফ্যাশন মনপুরার জনগণ আজকের এইদিনে আলোচনা, দোয়া, মোনাজাতের মধ্যে দিয়ে প্রিয় স্যারকে স্বরণ করে।