শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে একজন সহ ৩৫ জনের মনোনয়ন জমা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে একজন সহ ৩৫ জনের মনোনয়ন জমা

    আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে ১জন, সাধারণ সদস্য ২৯ ও ও সংরক্ষিত সদস্য পদে ৬ জন মনোনয়ণ পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত জেলা প্রশাসক ও নির্বাচন অফিসে এ মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।

    এদিকে আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠানের বিষয়টি জানিয়ে জেলা নির্বাচন অফিসার ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, এ নির্বাচনে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে মাত্র ১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

    এদিকে সদস্য পদে জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম মনোনয়ন জমা দিতে আসলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকটঅনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

    মো. মোতাওয়াক্কিল রহমান আরো জানান, এবার জেলা পরিষদ নির্বাচনে ৫টি উপজেলায় ৫টি ওয়ার্ড সাধারণ ও ২টি সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। ভোটার হচ্ছেন ৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য। মোট ভোটার ৬৬০ জন হলেও একজন মৃত্যুবরণ করায় মোট ভোটার রয়েছেন ৬৫৯ জন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন