'ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৮ নং সমুদয়কাঠি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় শ্রীপতিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রী রেবতী রঞ্জন মজুমদার এর সঞ্চালনায় এবং শ্রী অতুল কৃষ্ণ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নেছারাবাদ শাখার আহ্বায়ক এবং স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি শ্রী শিশির কর্মকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেছারাবাদ শাখার যুগ্ন আহবায়ক শ্রী গৌতম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিশ্বজিৎ কর্মকার, শ্রী সদানন্দ বিশ্বাস, শ্রী অপূর্ব কুমার মন্ডল ও শ্রী পঙ্কজ মিস্ত্রী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ (তিন) বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনের প্রস্তাবের মাধ্যমে গণমাধ্যমকর্মী ৭১ টিভির স্বরূপকাঠি প্রতিনিধি শ্রী দেবাশীষ মন্ডল- আশীষ সভাপতি এবং উপ-সহকারী প্রকৌশলী- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা শ্রী মিলন বড়াল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করে সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।