শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩৪ অপরাহ্ন

    পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

    পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। বৃহষ্পতিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল।

    পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মো. জিয়াউর রহমান খলিফা জানান, পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন,  ৭টি সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন এবং ৩টি সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।

    চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রশাসক,  মোঃ. মহিউদ্দিন মহারাজ,, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর হাসিনা মনি, পিরোজপুর সদর উপজেলার শরিফুজ্জামান সিকদার এবং মঠবাড়িয়া উপজেলার মোঃ আমির হোসেন।

    এছাড়া ৭টি সাধারণ সদস্য (পুরুষ) পদে ১নং ওয়ার্ডে (নাজিরপুর উপজেলা) প্রার্থী হয়েছেন ৯ জন, ২নং ওয়ার্ডে (নেছারাবাদ) ৪ জন, ৩নং ওয়ার্ডে (পিরোজপুর সদর) ৫ জন, ৪নং ওয়ার্ডে (ইন্দুরকানী) ৩ জন, ৫নং ওয়র্ডে (কাউখালী) ৫ জন, ৬নং ওয়ার্ডে (ভান্ডারিয়া) ৩ জন এবং ৭নং ওয়ার্ডে (মঠবাড়িয়া উপজেলা) প্রার্থী হয়েছেন ৫ জন।

    সংরক্ষিত (মহিলা) ৩টি সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে (নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা) প্রার্থী হয়েছেন ৬ জন, ২নং ওয়ার্ডে (পিরোজপুর সদর, ইন্দরকানী ও কাউখালী উপজেলা) ৩ জন এবং ৩নং ওয়ার্ডে (ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলা) প্রার্থী হয়েছেন ৪ জন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩৪ অপরাহ্ন