শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডা. মুরাদের আপত্তিকর বক্তব্য সরাতে হাইকোর্টের নির্দেশ 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ ডিসেম্বর, ২০২১ ১২:৩৭ অপরাহ্ন

    ডা. মুরাদের আপত্তিকর বক্তব্য সরাতে হাইকোর্টের নির্দেশ 

    সম্প্রতি নারীদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

    এর আগে ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাঁর বাসভবনে ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। 

    তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত মুরাদ হাসানের পদত্যাগের কোন তথ্য পাওয়া যায়নি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর