আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ ‘আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস।
বুধবার নির্বাচন কমিশনের আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, এই অবৈধ নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতা টিকে রাখার জন্য, তাদের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এই ইসি একটা দালাল গোষ্ঠী।
এই অবৈধ ইসির রোড ম্যাপ ঘোষণা, বাপের তালুকদারি পাইছে আর কি। উনার(সিইসি) তালুকদারি যে, উনি বললেন আর নির্বাচন হয়ে গেলো।আর আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো, আঙ্গুল চুশবো।
মির্জা আব্বাস বলেন, বর্তমান নির্বাচন কমিশন গণতন্ত্র চায় না। তারা এখন আওয়ামী লীগের মোসাহেদি করছে, গোলামী করছে। এরা বিদেশী প্রভুদের পা-চাটা কুকুর…।
তিনি বলেন, এই ইসিকে নিয়ে আমাদের কথা বলার কথা না, এদের নিয়ে আমাদের মাথা ব্যাথা নাই। এই সরকারকে যেখানে আমরা মানি না, এই ইসিকে আমরা মানব কেনো?
আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এই সরকার একটা অবৈধ সরকার। তাদের অধিনে এই দেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এই ইসির অধিনে কোনো নির্বাচন হবে না। যদি তারা (ইসি) চেষ্টা করেন তাহলে এটাকে প্রতিহত করা হবে।
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনা এই আলোচনা সভা হয়।
মির্জা আব্বাস বলেন, আমাদের কাজ হচ্ছে এই সরকারের পতন ঘটানো এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আজকে শুধু বিএনপি না, সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন হবে, যুগপৎ আন্দোলন হবে। এই প্রতিক্রিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকনসহ নাটোরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।