শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিখোঁজের ২ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র ইয়াছিনের

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৪ অপরাহ্ন

     নিখোঁজের ২ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র ইয়াছিনের

    পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার ইয়াছিন আরাফাত তালুকদার নামে এক স্কুল ছাত্রের নিখোঁজের ২ মাসেও তার  সন্ধান মেলেনি। এ বিষয়ে সোমবার রাতে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে নিখোঁজ স্কুল ছাত্রের বাবা ইমরান হোসেন তালুকদার।

    নিখোঁজ স্কুল ছাত্রের বাবা ইমরান হোসেন তালুকদার জানান, আমার ছেলে ইয়াছিন আরাফাত তালুকদার (১৩) খুলনা কর্ডেন স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে। সে চলতি বছরের জুলাই মাসের ০৮ তারিখে খুলনা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসে। জুলাই মাসের ১৪ তারিখে বিকেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় এবং দীর্ঘ দুই মাস ধরে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতজন সবার বাড়িতে খোজা খুজি করেও ইয়াছিন আরাফাত তালুকদারের কোন সন্ধান পাওয়া যায়নি।

    আমার ছেলে ইয়াছিন আরাফাত তালুকদার বয়স ১৩ বছর। উচ্চতা ০৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা লম্বা, মাথার চুল কালো, বাম হাতের তর্জনী আঙ্গুল বাঁকা। তার পড়নে ছিলো সাদা হলুদ ও লাল রং মিশ্রিত গেঞ্জি এবং কালো প্যান্ট। সে পিরোজপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতো। কোন স্বহৃদয়বান ব্যাক্তি ইয়াছিন আরাফাত তালুকদার এর সন্ধান পেয়ে থাকলে ০১৭৪৩৯৪০৩৩৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

    এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৪ অপরাহ্ন