শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৭ অপরাহ্ন

    পিরোজপুরে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম (সেবা), মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন, পিরোজপুর জেলা মহিলা পরিষদ সাংগঠনিক সম্পাদক খালেদা বেগম হেনা, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন। প্রধানবক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলম।

    বক্তাগণ সরকারের ভিশন-২০৪১ এর লক্ষ্য-উদ্দেশ্য ও অর্জন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, নারীনির্যাতন,ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ব্যাপক জনসচেতনাসৃষ্টির প্রয়োজনের উপর গুরুত্ব দেন। তারা সন্তানদের বখে যাওয়া রোধে পিতামাতাসহ পরিবারকেই বিশেষ নজর রাখার আহ্বান জানান।

    সমাবেশে পৌরসভার ও সদর উপজেলার বিভিন্ন শেণি পেশার পাশাপাশি কাজী সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৭ অপরাহ্ন