রোহিঙ্গা গণহত্যায় উস্কানির অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০২১ ০৯:০৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা গণহত্যায় উস্কানির অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা
ফেসবুক

রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের (মেটা) বিরুদ্ধে প্রায় ২০ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র আদালতে গতকাল সোমবার রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা ওই মামলা করেন। 

এছাড়া  ব্রিটিশ আইনজীবীদলও মামলা শুরুর উদ্যোগের কথা জানিয়ে ফেসবুককে গণহত্যার তথ্য না মুছতে আইনি নোটিশ পাঠিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গাদের সংগঠন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন, ইউকে (ব্রুক)-এর সভাপতি তুন খিন এ তথ্য জানান।

তুন খিন বলেন, ‘জেনোসাইডের শিকার হওয়া রোহিঙ্গাদের পক্ষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি আইনি সেবা প্রতিষ্ঠান গতকাল সমন্বিত আইনি প্রক্রিয়া শুরু করেছে। আমিও এর সঙ্গে আছি।’
 




সাতদিনের সেরা খবর

তথ্য-প্রযুক্তি - এর আরো খবর

বেসিসের নতুন প্রশাসক হাফিজুল্লাহ খান

বেসিসের নতুন প্রশাসক হাফিজুল্লাহ খান

৭ ডিসেম্বর, ২০২১ ০৯:০৬ পূর্বাহ্ন