শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ক্লোজ আপ ওয়ানের সেই বাঁধন এখন মৌলভীবাজারের ইউএনও

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন

    ক্লোজ আপ ওয়ানের সেই বাঁধন এখন মৌলভীবাজারের ইউএনও

    মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন। তবে তার আরও একটি পরিচয় হল ২০০৫ সালের এনটিভির তুমুল জনপ্রিয় রিয়্যালিটি শো 'ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ'র সেরা ১০ প্রতিযোগীর একজন  ছিলেন তিনি। বুয়েটে পড়াশোনা শেষ করে পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন বাধন।  মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও হিসেবে যোগ দানের পূর্বে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    প্রশাসনে যোগদান করলেও একেবারে ছেড়ে দেননি লেখালেখি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। এখনও চালিয়ে যাচ্ছেন গান গাওয়া, বই পড়া। গল্প কবিতা উপন্যাস লিখে যাচ্ছেন তিনি। ২০২২ সালের বই মেলায় মোড়ক উন্মোচিত হয় বাঁধনের ‘শেষের কবিতা পরে’ কাব্যগ্রন্থ এবং ‘কমলো মেঘের ওজন’ উপন্যাস।

    ১৬ বছর পর বাঁধনকে খুঁজে পেয়ে সেই স্মৃতি নিয়ে পোস্ট দিয়েছেন রনক আহসান নামে তার বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। রনক লিখেছেন, ''২০০৫ সালে আমি যখন বুয়েটে ফার্স্ট ইয়ারে, তখন তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো ক্লোজ আপ ওয়ান। দেশে এর মাধ্যমেই মূলত শুরু হয় দর্শকদের এসএমএস ভোটিং। 'জাজিং' এ অংশ নেয়ার সুযোগ পেয়ে জনতাও বাঁধ ভাঙা ঢেউ এর মত ঝাপিয়ে পড়েছিলো এসএমএস ভোটিংয়ে। নোলকের কান্না দর্শকের হৃদয় ছুয়েছিলো। ফাইনাল রাউন্ডে বিচারকদের মার্কিং এ নোলক পিছিয়ে পড়লেও প্রায় কোটিখানেক দর্শক ভোট দিয়ে নোলক কে চ্যাম্পিয়ন বানিয়েছিলো। রাজিব প্রথম রানার আপ, বিউটি সেকেন্ড রানারআপ।

    এই ক্লোজ আপ ওয়ানেই সেরা দশে উঠেছিলেন বুয়েটের '০১ ব্যাচের বাঁধন আপু। বাঁধন আপু কে আমি ১০ টা, আমার আম্মু ১০ টা এসএমএস ভোট দিয়েছিলাম সেই আমলে ৪৬ টাকা খরচ করে। শুনতে অবাক লাগতে পারে, আপুর এই গানটা আমি কম হলেও ১০ হাজার বার শুনেছি! এমনকি, আমার মতে শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, কনকচাঁপার তুলনায় এই গানটা বাঁধন আপুর কণ্ঠেই বেশি মানিয়েছে।

    যাহোক, 'বুয়েটে আড়িপেতে শোনা' ফেসবুক গ্রুপে উপরের লেখাটি পোস্ট করার পর খুঁজে পেলাম বাঁধন আপুকে, ১৬ বছর পর। আমার মতো এমন ভক্ত পেয়ে আপুও কিছুটা অবাক! তিনি এখন সরকারি কর্মকর্তা, মৌলভীবাজারের ইউএনও। আশা করি, তারকা ও ভক্তের একদিন দেখা হবে, কথা হবে!!''

    উল্লেখ্য, শিল্পী বাঁধনের জন্ম নাটোর জেলায়।  বাবা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব)। বাঁধন ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। স্টার মার্ক পেয়ে ১৯৯৯ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি এবং সমান নম্বর পেয়ে ২০০১ সালে ঢাকা বোর্ড থেকে এইচএসসি পাস করেন তিনি। বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করে ৩২তম বিএসিএসে সুপারিশপ্রাপ্ত হন প্রফেশনাল ক্যাডারের সড়ক ও জনপদ  বিভাগে। কিন্তু বাবার ইচ্ছে পূরণে ৩৩তম বিএসিএসেএও অংশ নেন। এডমিনে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রথম পোস্টিং চট্টগ্রাম কালেক্টোরেটে  সহকারী কমিশনার পদে।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন