সাজেদা চৌধুরী মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক

পিরোজপুর প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন

সাজেদা চৌধুরী মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী বর্ষীয়ান রাজনীতিবিদ, সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী’র মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।

১২ সেপ্টেম্বর (সোমবার) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের  কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক শোক বার্তায় বলেন, প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী মানবিক গুণাবলি সম্পন্ন একজন ভাল মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আজীবন তিনি মানবতার কল্যাণে কাজ করেছেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর আওয়ামী লীগের দুঃসময়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি দক্ষতার সাথে পালন করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরার পরও তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১৯৮৬ থেকে ১৯৯২ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে স্বীয় দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। ১৯৯২ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। রোববার মধ্যরাতে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ ও আদর্শ রাজনীতিবিদকে হারালো। শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন