শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় কিশোরের আত্মহত্যা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:১১ অপরাহ্ন

    মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় কিশোরের আত্মহত্যা

    সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে গেম খেলতে বসেছিলো কিশোর শাহ আলম (১৭)। তা দেখে তার মা বকাবকি শুরু করলে এবং এক পর্যায়ে মোবাইলটি তার হাত থেকে কেড়ে নিলে অভিমানে কিশোর শাহ আলম আত্নহত্যা করেছে।

    রোববার (১১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই মহল্লার কাবির আলীর ছেলে।

    নিহতের বাবা কাবির আলী জানান, প্রতিদিনের মত রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে তার ছেলে শাহ আলম বাড়িতে ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিলো। তখন তার মা তাকে কাজের কথা বলে। শাহ আলম তাতে কর্ণপাত না করলে তার মা তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর নিজ ঘরের শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে শাহ আলম আত্নহত্যা করে। আমরা জানতে পেরে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

    কাবির আলী জানান, ছেলেটি অনেক জেদী। কারো বকাঝকা সহ্য করে না। সে অষ্টম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানে কাজ শিখছে। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন।

    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে এসআই মাহবুব সহ ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:১১ অপরাহ্ন