শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন

    নিজস্ব প্রতিবেদক

    ১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন

    ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। গতকাল রোববার বিকালে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গিয়ে আবেদনটি জমা দেন।

    এতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার অনুরোধ করা হয়েছে।

    পরে এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবার আবেদন করেছে। সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে এসেছি।

    এর আগে গত শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, স্বজনরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।

    খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর ৫ দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। চলতি মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে।

    মুক্তির পর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন। এরমধ্যে বিভিন্ন সময়ে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনও ওই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন