শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাস্তা পারাপারের সময় তেজগাঁও বিজ্ঞান কলেজ ছাত্র নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন

    রাস্তা পারাপারের সময় তেজগাঁও বিজ্ঞান কলেজ ছাত্র নিহত

    রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. আলী হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

    আলী হোসেনকে নিয়ে আসা তার চাচা আমানুল্লাহ জানান, সকাল ৭টার দিকে স্কুলে যাওয়ার সময় তিব্বত এলাকায় রাস্তা পার হতে গিয়ে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কা দেয় আলীকে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে পাশের একটি স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে তেজগাঁও কুনিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন