শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী যারা

    নিজস্ব প্রতিবেদক

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন

    জেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী যারা

    দেশের ৬০টি জেলা পরিষদের আসন্ন চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী  লীগ। ৬১ জেলার প্রার্থী চূড়ান্ত করার কথা থাকলেও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীর নাম এখনও ঠিক করা হয়নি।

    শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।
    আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
    দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা গণমাধ্যমকে জানানো হয়েছে।

    আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদে আবু তৈয়বুর রহমান, ঠাকুরগাঁও সাদেক কোরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল হক, লালমনিরহাট মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় আবু বকর সিদ্দিক।
    জয়পুরহাটে খাজা শামসুল আলম, বগুড়ায় মকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, নওগাঁয় একে এম ফজলে রাব্বি, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নাটোরে সাজেদুর রহমান খাঁন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, পাবনায় আ স ম আব্দুর রহিম পাকন।

    মেহেরপুরে আবদুস সালাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান মঞ্জু, ঝিনাইদহ কনক কান্তি দাস, যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুন্ডু, নড়াইলে সুভাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ।

    বরগুনায় জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে খলিলুর রহমান, ভোলায় আব্দুল মোমিন টুলু, বরিশালে একে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে খান সাইফুল্লাহ পনির, পিরোজপুরে সালমা রহমান।

    টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ, শেরপুরে চন্দন কুমার পাল, ময়মনসিংহে অধ্যাপক ইউসুফ খান পাঠান, নেত্রকোনায় অজিত কুমার সরকার, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দিন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, ঢাকায় মো. মাহবুবুর রহমান, গাজীপুরে মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভূইয়া, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ কে এম শফিকুল মোরশেদ, ফরিদপুরে ফারুক হোসেন, গোপালগঞ্জ মুন্সি আতিয়ার রহমান, মাদারীপুরে মুনির চৌধুরী, শরিয়তপুরে ছাবেদুর রহমান।

    সুনামগঞ্জে খায়রুল কবির রুমেন, সিলেটে নাসির উদ্দিন খান, মৌলভীবাজার মিছবাহুর রহমান, হবিগঞ্জে মো. মুশফিক হুসেন চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, কুমিল্লায় মফিজুর রহমান বাবলু, চাঁদপুর ইউসুফ গাজী, ফেনীতে খায়রুল বশর মজুমদার, নোয়াখালী আবদুল ওয়াদুদ পিন্টু, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, চট্টগ্রামে এ টি এমপেয়ারুল ইসলাম এবং  কক্সবাজার মোস্তাক আহমদ চৌধুরী।

    নির্বাচন কমিশন গত ২৩ আগস্ট পার্বত্য তিন জেলা বাদেদেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন