শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কমলনগরে কাভার্ডভ্যান চাপায় দুই যুবক নিহত

    লক্ষ্মীপুর প্রতিনিধি

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:০০ পূর্বাহ্ন

    কমলনগরে কাভার্ডভ্যান চাপায় দুই যুবক  নিহত

    লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন নারী।

    শনিবার (১০ সেপ্টেম্বর) রাত  ৯টা ১৫ মিনিটের  সময় রামগতি-লক্ষ্মীপুর সড়কে কমলনগরের হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের তসলিম ব্যাপারি বাড়ির মো. সেলিমের ছেলে আরিফ হোসেন (২১), একই বাড়ির মৃত হাফিজ উল্লার ছেলে জাকির হোসেন (২৫)। আহত হয়েছেন ওই বাড়ির সুমনের স্ত্রী স্বপ্না আক্তার (১৮)।  আহত ও নিহতরা একে অপরের আত্নীয়।

    স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর মুখি দ্রুতগতির একটি কাভার্ডভ্যান বিপরিত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকসাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকসায় থাকা দুইজন ঘটনাস্থলে মারা যায়।  আহত স্বপ্না আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি  নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:০০ পূর্বাহ্ন