শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আওয়ামী লীগের একমাত্র নারী প্রার্থী পিরোজপুরের সালমা রহমান হ্যাপী

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

    আওয়ামী লীগের একমাত্র নারী প্রার্থী পিরোজপুরের সালমা রহমান হ্যাপী

    দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা  নারী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর আওয়ামী লীগ নেত্রী সালমা রহমান হ্যাপী।


    শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভা চলে রাত পর্যন্ত। সভা শেষে জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হয়। রাতে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ু–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


    আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী বলেন “ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উপর আস্থা রেখে তাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন।

    মনোনয়ন পেয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন এবং মনোনয়ন বোর্ডের অন্য সকল আওয়ামী লীগের নেতাদের তিনি ধন্যবাদ জানান। এছাড়া আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হবেন আশা করছেন।”

    গত ২৩ অগাস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বিলেন, “এবার নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। সংশোধিত এ আইন অনুযায়ী, এবার জেলা পরিষদে নির্বাচিত হবেন ১১ জন; এর মধ্যে একজন চেয়ারম্যান, সাত জন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।

    তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৪৭ জন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন