শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধা-৫ আসনে নৌকিার প্রার্থী হলেন রিপন

    নিজস্ব প্রতিবেদক

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

    গাইবান্ধা-৫ আসনে নৌকিার প্রার্থী হলেন রিপন

    গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহমুদ হাসান ওরফে রিপন। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য।

    শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মাহমুদ হাসানের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০টি আবেদন জমা পড়ে। অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী; ফজলে রাব্বীর ছোট ভাই ফরহাদ রাব্বীর স্ত্রী লুদমিলা পারভীন; ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ; সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসিল আরেফিন; কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল-মামুন; আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান; সাবেক যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার ও নুরুল আমিন এবং যুবলীগ নেত্রী শাপলা আক্তার।

    প্রতিক্রিয়া জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, তাঁর এই মনোনয়নপ্রাপ্তি সাঘাটা-ফুলছড়িবাসীর আশার প্রতিফলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতারা তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা পালন করতে তিনি সাঘাটা-ফুলছড়িবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন