শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রকৃতির যত্ন নিতে হবে : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

     প্রকৃতির যত্ন নিতে হবে : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রকৃতি, বন ও পরিবেশ নিয়েই আমাদের জীবন। সে কারণেই আমাদেরকে গাছ তথা প্রকৃতির  যত্ন নিতে হবে।
    তিনি বলেন, ‘একজন মানুষ প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করেন।  সেই  হিসাব অনুযায়ী প্রতিদিন  ৮০০ ডলার লাগে।’

    শনিবার  রাজধানীর নটরডেম কলেজে ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

    তিনি বলেন, আমাদেরকে পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত করে তুলতে হবে। নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব এই বার্তাটিকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে।
    তিনি আরো বলেন, প্রকৃতি, বন, পরিবেশ এই নিয়েই আমাদের জীবন। আমরা বাতাসের মধ্যে থাকি, কিন্তু বাতাস যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ আমরা টের পাই না। আমরা এতো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছি যে, সারা বিশ্বকে বহুবার ধ্বংস করে দেবার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু জীবনের জন্য অত্যবশ্যক অক্সিজেন তৈরি করতে পারিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, সে কারণেই গাছের যতœ নিতে হবে। একইসঙ্গে পানির যে আধার পুকুর, নদী, খালসহ যেসব জলাধার আছে সেগুলোরও যতœ নিতে হবে। সঠিক বর্জ ব্যবস্থাপনা নিয়ে সবাইকে  ভাবতে হবে। প্রত্যেকে যদি নিজের ময়লাটা সঠিক জায়গায় ফেলেন তাহলে পৃথিবীতে একটি বিশাল কাজ হয়ে যায়।

    উল্লেখ্য, ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’-এই স্লোগানকে সামনে রেখে ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ন