শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বেচ্ছাসেবক দলের কমিটিকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:০০ অপরাহ্ন

    স্বেচ্ছাসেবক দলের কমিটিকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আংশিক কেন্দ্রিয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা, সদর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রিয়াজ মাতুব্বরের নেতৃত্বে শহরের কলেজ সড়ক থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস সড়কে পথসভায় মিলিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: এমাদুল খান, যুগ্ম আহবায়ক মো: মাসুদ আহম্মেদ রানা, যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম, সদস্য মুইন, কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন, সজিব সিকদার, মো: মাহাতাব ইসলাম আকাশ, কবির সেখ, মুরছালিন, ফোরকান, আসাদুল সহ পিরোজপুর জেলা, সদর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আংশিক কেন্দ্রিয় কমিটিতে সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এসময় বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন এবং নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের হত্যায় জড়িতদের শাস্তির দাবী জানায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:০০ অপরাহ্ন