রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

জাগো কণ্ঠ ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন

রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

রাণী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে বৃহস্পতিবার মারা গেছেন।  

বাকিংহাম প্যালেস এক সংক্ষিপ্ত বিবৃতিতে রাণীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
বিবৃতিতে বলা হয়, রাণী বৃহস্পতিবার বিকেলে বালমোরাল ক্যাসেলে মারা যান।

৯৬ বছর বয়সী রাণী গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন যা তাকে হাঁটা এবং দাঁড়াতে অসুবিধায় ফেলেছিল।
বুধবার, তিনি বিশ্রামের কথা বলে তার সিনিয়র রাজনৈতিক উপদেষ্টাদের সাথে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেন।

আগের দিন তিনি তার স্কটিশ হাইল্যান্ডস রিট্রিট, বালমোরালে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় এবং তার উত্তরসূরি লিজ ট্রাসের নিয়োগের অনুষ্ঠানে উপস্থিত হন।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে রাণীর স্বাস্থের অবস্থা পর্যালোচনার পর তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন।’
এ খবরে প্রধানমন্ত্রী লিস ট্রাস এক টুইটে বলেছেন, ‘বাকিংহাম প্যালেসের খবরে পুরো  দেশ গভীরভাবে উদ্বিগ্ন।’




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন